Type Here to Get Search Results !

১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচির

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচি-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্র জান গেছে, আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন তৌহিদ। বিকেলে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা খাতুন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


কামরুজ্জামান মিন্টু/কেএইচকে



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.