Type Here to Get Search Results !

খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দম্পতির

খুলনার দৌলতপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘রয়েল পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস রেলিগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তানভীর ও তার স্ত্রী লামিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘাতক চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরিফুর রহমান/কেএইচকে



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.