Type Here to Get Search Results !

গবেষণায় অনুদান পেলেন ঢাবির ৪৮ শিক্ষক

শিক্ষা ও গবেষণা উপকরণ কিনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪৮ জন শিক্ষককে ১০ লাখ ৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।  

সোমবার (২ ফেব্রুয়ারি) মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৪৮ জন শিক্ষকের মধ্যে ৬ জন শিক্ষককে খান বাহাদুর মো. ইসমাইল স্মৃতি ট্রাস্ট ফান্ড থেকে এবং ৪২ জন শিক্ষককে বিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণা ট্রাস্ট ফান্ড থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। সব শিক্ষক ২১ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম।  

আরও পড়ুন
বিএনপি-ছাত্রদলের নামে নারী নির্যাতনের অভিযোগ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ 
জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল 

খান বাহাদুর মো. ইসমাইল স্মৃতি ট্রাস্ট ফান্ডের অনুদানপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের ড. মো. আহসান হাবীব, পদার্থ বিজ্ঞান বিভাগের নন্দিতা দেব, গণিত বিভাগের ড. সমীর কুমার ভৌমিক, ড. মো. রাজীব আরেফিন, মো. আসাদুজ্জামান ও মো. জসিম উদ্দিন। 

বিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণা ট্রাস্ট ফান্ডের অনুদানপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের ড. কাওসারী আখতার, ড. জি এম গোলজার হোসেন, ড. মো. মোফাজ্জল হোসেন, ড. মোহাম্মদ আবুল হোসেন, ড. আবিদা সুলতানা, মো. কামরুল হাসান, ড. মো. সফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, সামিহা নাহিয়ান, সাউদা সুলতানা মিমি, মো. ওমর শাহ রাফি, মো. আকিব হাসান, জেবা সামিহা ও মো. আল-আমীন হোসেন। পদার্থ বিজ্ঞান বিভাগের ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, ড. সাবিনা হোসেন, ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. আলমগীর কবীর, ড. রতন চন্দ্র ঘোষ, গোলাম দস্তগীর আল-কাদেরী, ড. কাজী হানিয়াম মারিয়া, ড. মো. কামরুজ্জামান, ইফফাত নূর এশা, মো. বোরাক উর রহমান রণ, সুপ্তজয় বড়ুয়া, মোহাম্মদ জুবায়ের হোসেন।

গণিত বিভাগের ড. খোন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, আদীব শাহরিয়ার জামান, মো. স্বপন মিয়া, আছমা আক্তার আখি ও সুজানা আজমী পলিন। পরিসংখ্যান বিভাগের ড. ফারজানা আফরোজ, মোসা. ফাতিমা-তুজ-জহুরা, শাহনাজ নীলিমা ও আফসানা মিমি। তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের ড. মো. তানজিব আতিক খান, শান্ত চক্রবর্তী। ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌস ও ড. মুনতাসির আলম এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ড. মোহাম্মদ লুৎফর রহমান।

এফএআর/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.