Type Here to Get Search Results !

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ছাড়াও একই সময়ে আরও কয়েক স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।

আরও পড়ুন
আব্বাস-পাটওয়ারীর আসনে সমস্যার শেষ নেই 
আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন 

দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হাসনাত আব্দুল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না কারায় বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.