Type Here to Get Search Results !

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা কবে, কী বলছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় গত ২২ এপ্রিল। এতে উত্তীর্ণ হন প্রায় ১৫ হাজার প্রার্থী। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তাদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরুর কথা ছিল।

তবে এরমধ্যেই সরিয়ে দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে। তার স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ভাইভা শুরুর দিনক্ষণ পেছাতে পারে বলে মনে করছেন এনটিআরসিএ সংশ্লিষ্টরা।

নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, বিদায়ী চেয়ারম্যান আগামী ১০ মে থেকে ভাইভা শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হতো। সব প্রস্তুতি ছিল, কিন্তু এরমধ্যেই চেয়ারম্যান বদলে গেছে।

তারা জানান, নতুন চেয়ারম্যান এখনো যোগদান করেননি। সোমবার (৪ মে) তিনি যোগ দেবেন। যোগদানের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে পারেন। কিছুটা সময় নিতে পারেন। সে কারণে ভাইভা শুরুর তারিখ নির্ধারণে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মন্ত্রী নির্দেশনা দিলে ১০ মে থেকেই ভাইভা শুরু হতে পারে।

আরও পড়ুন
শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা 
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না 

এনটিআরসিএ সূত্র জানায়, গত ২২ এপ্রিল বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৯১টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ৫৩ হাজারেরও বেশি প্রার্থী।

১৮ এপ্রিল রাজধানী ঢাকার ৩৭ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজারের কিছু বেশি প্রার্থী। প্রায় ৫ হাজার প্রার্থী অনুপস্থিত ছিলেন।

এএএইচ/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.