Type Here to Get Search Results !

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মধ্যে তিনি মোমবাতি বিতরণ করেন।

সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, ‘বর্তমান জ্বালানি সংকটের বাস্তব পরিস্থিতি সরকার স্বীকার করছে না। সংসদে বারবার বলা হচ্ছে-দেশে তেলের কোনো অভাব নেই, অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।’

jagonews24

মোমবাতি বিতরণকালে হাসনাত বলেন, আমি সংসদে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কোনো সমস্যা আছে কি না। সরকার যেহেতু স্বীকার করে না, সারাদিন কারেন্ট থাকে না এর প্রতিবাদে আমরা আপনাদের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এ পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোার দাবি করেছেন।

 জেডআইপি/এমআইএইচএস



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.