Type Here to Get Search Results !

গ্রিল কেটে ফিলিং স্টেশনের ২৬ লাখ টাকা চুরি, চক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া সোয়া ২৬ লাখ টাকার মধ্যে ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রনি চান্দগাঁও থানার মৌলভীবাজার পুকুরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি ফিলিং স্টেশনের অফিসকক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে স্টিলের আলমারির লকারে রাখা ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়।

jagonews24

এ ঘটনায় স্টেশনের কর্মী মো. কামরুল ইসলাম বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। মামলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

jagonews24

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি ঝোপঝাড়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এমআরএএইচ/বিএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.