Type Here to Get Search Results !

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

 

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গুলশান থানার বরাত দিয়ে এব এম নাসিরুদ্দিন বলেন, রোববার (১২ এপ্রিল) গুলশান থানার একটি টিম বিকেলে আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুলশান থানার ৩৬ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জব্দকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেআর/এসএএইচ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.