Type Here to Get Search Results !

শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুইদিনে আরও ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা ২৮মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমন ও দুটি বহির্গমন এবং সালাম এয়ারের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত পাঁচটি আগমন এবং তিনটি বহির্গমন ফ্লাইট চালু ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.