Type Here to Get Search Results !

৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক সাবেক ঢাবি ছাত্র ‘ছাত্রলীগ নেতা’

রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ড সিস্টেমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদ ‘ছাত্রলীগ নেতা’ বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেলে তাকে সাউন্ড সিস্টেমসহ শাহবাগ থানায় নেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন আসিফ আহমেদ। এসময় ঘটনাস্থলে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

আরও পড়ুন
চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২

এসময় সেখানে থাকা সাউন্ড অপারেটর ও সাউন্ড সিস্টেমের মালিককেও থানায় নেওয়া হয় বলে জানা গেছে। পরে সাউন্ড বক্সগুলো জব্দ করে পুলিশ।

জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শনিবার রাতে জাগো নিউজকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। জুলাইয়ে তার হামলারও বিভিন্ন ফুটেজ পেয়েছি। তিনি থানায় আটক আছেন। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

এফএআর/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.