Type Here to Get Search Results !

ঈদের দিনে নানা বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেলো শিশুর

হবিগঞ্জের নবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামে এক শিশু। শনিবার সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাওঁ গ্রামের রিপন মিয়ার মেয়ে। মরদেহ ও ঘাতক মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ঘাতক মাইক্রোবাস থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শনিবার সকালে শিশু মিম আক্তার মায়ের সঙ্গে নানা বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকেলে টমটমযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে নানা বাড়িতে আসার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থল তার মৃত্যু হয়।

ইআরকে/এমআইএইচএস



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.