Type Here to Get Search Results !

শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর তার বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে ও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছেলে জুনায়েদের লাশ উদ্ধারের পর রোববার (২৯ মার্চ) রাতে তার বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার সবার সহযোগিতাও কামনা করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এম ইসলাম/এসএএইচ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.