Type Here to Get Search Results !

হামলায় ইরানের একটি স্টেডিয়াম ধ্বংস, দাবি আইআরআইবি’র

তেহরানের একটি স্টেডিয়াম হামলায় ‘ধ্বংস’ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।

ধারণা করা হচ্ছে, এটি আজাদি ইনডোর স্টেডিয়াম, যেখানে দাঁড়িয়ে প্রায় ১২ হাজার মানুষ খেলা দেখতে পারেন। এটি দেশের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু আজাদি স্টেডিয়াম কমপ্লেক্সের অংশ।

ইরানের বার্তা সংস্থা তাসনিম একটি ভিডিও প্রচার করেছে, যেখানে স্টেডিয়ামের ভেঙে পড়া গ্যালারি ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

এক পোস্টে আইআরআইবি জানিয়েছে, ‘স্টেডিয়ামে কোনো পারমাণবিক বোমা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয় না।’

অন্যদিকে, ইসরায়েলের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকেও স্টেডিয়ামের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিং এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

তাদের দাবি, ওই এলাকা ইরানের সরকারি বাহিনী ব্যবহার করছিল।

সূত্র: বিবিসি বাংলা

ইএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.