Type Here to Get Search Results !

বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা বনানী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি, ওই যুবক বনানী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.