Type Here to Get Search Results !

কচুক্ষেতে সোয়েটার কারখানায় আগুন

রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কচুক্ষেতে ছয়তলা ভবনের পাঁচতলায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/এমএইচআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.