Type Here to Get Search Results !

‎২ খাত থেকে সম্পূরক বৃত্তি পাবে জবি শিক্ষার্থীরা

আগামী নভেম্বর মাসের আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দুই খাত থেকে সম্পূরক বৃত্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বৃত্তির এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে দেওয়া হবে বলে জানান তিনি।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসি কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন তিনি।

‎জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের বৈঠকে ইউজিসি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে। তবে এটি দুই ধাপে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে। এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে দেওয়া হবে।

‎তিনি বলেন, আমরা ইউজিসির উপর বিশ্বাস রেখে বলছি অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে টাকা দেখতে চাই।কোনো প্রকার ডিলেমি বা অজুহাত আমরা দেখতে চাই না। আশা করছি তারা যা আশ্বাস দিয়েছে তার নড়চড় হবে না।

‎শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, দ্রুতই জবি শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে। আশা করছি এর আগের মতো এটা আশ্বাসেই ঝুলে থাকবে না, দ্রুত বাস্তবায়িত হবে।

টিএইচকিউ/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.