Type Here to Get Search Results !

ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার পুরস্কার জিতলেন হৃদয়

মারার বল মারলেন, দেখে খেলার বল খেললেন দেখেশুনে। সাইফ হাসানের ব্যাটিংয়ে দেখা গেলো দারুণ বুদ্ধিমত্তা। ক্যালকুলেটিভ এক ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিলেন ডানহাতি এই ওপেনার। এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের উদ্বোধনী ম্যাচে জিতলেন ম্যাচসেরার পুরস্কার।

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ তাড়া করা ম্যাচে ৩৬ বলে ফিফটি পূরণ করেন সাইফ। ৪৫ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় তিনি খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস। নেতৃত্ব দেন দুটি জুটিতে। দ্বিতীয় উইকেটে লিটনকে নিয়ে ৩৪ বলে ৫৯ আর তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়েন সাইফ।

হৃদয় পেয়েছেন গেমচেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার। ৩৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

ম্যাচসেরা হয়ে সাইফ পেয়েছেন ৫ হাজার ডলার পুরস্কার, হৃদয় জিতেছেন সাড়ে ৩ হাজার ডলার।

এমএমআর/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.