Type Here to Get Search Results !

আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.