Type Here to Get Search Results !

যমুনায় যাবেন জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল ৩১ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৪টায় যমুনায় যাবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যগণ হলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ৩১ আগস্ট (রোববার) তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব ৩০ আগস্ট (শনিবার) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল তিনটায় বিএনপি, সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ছয়টায় এন সি পি বৈঠকে অংশগ্রহণ করবে।

এমইউ/এমএসএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.