বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টার পর এই ফলাফল ঘোষণা করা হয়।
ভোটে সভাপতি পদে অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ পেয়েছেন ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডাক্তার এ কে এম আজিজুল হক পেয়েছেন ২৩৭ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ডাক্তার আবুল কেনান পেয়েছেন ২৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইফুদ্দিন নিশার আহমেদ তুশান পেয়েছেন ২২০ ভোট।
মহাসচিব পদে ডাক্তার জহিরুল ইসলাম শাকিল পেয়েছেন ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার আব্দুস শাকুর খান পেয়েছেন ১৯২ ভোট।
কোষাধ্যক্ষ পদে ডাক্তার মেহেদী হাসান পেয়েছেন ২৫৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম জন পেয়েছেন ২৪১ ভোট।
সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডাক্তার এ কে এম খালিকুজ্জামান দিপু পেয়েছেন ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবু মুহাম্মদ আহসান ফিরোজ পেয়েছেন ২৩৫ ভোট।
এসইউজে/এমআইএইচএস