Type Here to Get Search Results !

ঈদের তৃতীয় দিনে বুড়িগঙ্গা ইকোপার্কে উপচেপড়া ভিড়

ঈদুল আজহার তৃতীয় দিনে বুড়িগঙ্গা ইকো পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠা শ্যামপুর বুড়িগঙ্গা ইকোপার্ক যেন একটু স্বস্তির নিঃশ্বাস। তাই ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে মেতে উঠেছেন অনেকে।

বুড়িগঙ্গা পাড়ে নদীর তীরবর্তী গেন্ডারিয়া এলাকায় গড়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি। যেখানে ঈদের তৃতীয় দিন বিনোদন প্রেমীরা মেতে উঠেছেন আনন্দে।

পার্কের ম্যানেজার আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, কোরবানির ঈদের দিন খুব বেশি লোকজন না আসলেও পরের দিন লোকজনের আগমন ছিল মোটামুটি। কিন্তু ঈদের তৃতীয় দিন ছিল মানুষের উপচে পড়া ভিড়। এ দিনের মতো বেশি লোক আসেনি গত দুই দিনে।

তিনি বলেন, পার্কটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার পর টিকিট সংগ্রহ বন্ধ করে দেওয়া হয়। পার্কে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি ৫০ টাকা। আর রাইড উপভোগ করতে চাইলে রাইডভেদে ৫০, ও ৪০ থেকে ১০০ টাকা খরচ করতে হবে।

তিনি আরও বলেন, পার্কটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

এদিন বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত ইকোপার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ দিন বিকেল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু-কিশোর। মা–বাবার সঙ্গে ঈদের ছুটি কাটাতে এসেছে তারা। ঘুরতে আসা সবার চোখেমুখেই ছিল আনন্দের ছটা।

সোমবার (৯ জুন) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে অবস্থিত বুড়িগঙ্গা ইকোপার্কে এমনই দৃশ্য দেখা গেছে। এটি শ্যামপুর ইকোপার্ক নামেও পরিচিত।

পার্কে বেড়াতে এসে ভেতরের দৃশ্য দেখে শিশুদের মতো অবিভাকরাও অবাক। এখানে এমন একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, সেটি তারা জানতেনই না।

পার্কে আসা বেশিরভাগ শিশুরই মেরিগো রাউন্ড রাইডটি প্রিয়। এখানেই শিশু-কিশোরদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এছাড়াও সেলফ কন্ট্রোল প্লেন, বোটারি কার, রকিং রেট, ক্যাম্পিং প্যাড, কয়েন অপারেটেড বেবি ফিগার এবং ওয়ান্ডার হুইলসহ বিভিন্ন রাইডের সামনেও ছিল তাদের ভিড়।

বুড়িগঙ্গা ইকো পার্ক ঢাকা পরিচিতি
২০১২ সালের অক্টোবরে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানী ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা ইকো-পার্ক নির্মাণ করেন।

রাজধানী ঢাকায় পরিবারের সঙ্গে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য বুড়িগঙ্গা ইকো পার্ক হতে পারে একটি আদর্শ জায়গা। বুড়িগঙ্গা ইকো পার্ক নামের পাশাপাশি এটি ‘শামপুর ইকো পার্ক’ এবং ‘বিআইডব্লিউটিএ ইকো পার্ক’ নামেও পরিচিত।

বুড়িগঙ্গা ইকো পার্কে মেরি গো রাউন্ড, ক্যাপসুল, ষাঁড়ের লড়াই, স্ট্রাইকিং কার, ৯ডি সিনেমা, ফুড কোর্ট, বসার জায়গা, বোট র‍্যাম্প এবং নদীর তীরের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য হাঁটার পথ সহ ২৪টিরও বেশি আকর্ষণীয় রাইড রয়েছে।

প্রবেশ মূল্য ও সময়সূচি
বুড়িগঙ্গা ইকো পার্কে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা। আর রাইড উপভোগ করতে চাইলে রাইডভেদে ৫০, ও ৪০ থেকে ১০০ টাকা খরচ করতে হবে। পার্কটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। যাইহোক, সকালে হাঁটা বা খেলাধুলার জন্য পার্কে দর্শনার্থীদের কোন প্রবেশ ফি দিতে হবে না।

কীভাবে যাবেন
এই রাস্তার পার্কটি গেন্ডারিয়া থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে অবস্থিত। ঢাকার যে কোনো স্থান থেকে নিজস্ব গাড়ি বা বাসে করে যাত্রাবাড়ী পৌঁছে শ্যামপুরের বুড়িগঙ্গা ইকো পার্কে যাওয়া যায়।

এফএইচ/এমআইএইচএস



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.