Type Here to Get Search Results !

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবারের পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জামাত আয়োজনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মো. ছালাহ্ উদ্দিন বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ। বিশ্ববিদ্যালয় পরিবারকে একত্রিত করতে জামাতের আয়োজন করা হয়েছে খোলা মাঠে, যেন সবাই অংশ নিতে পারেন এবং ইসলামের এই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করেন।

জামাত শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পশু কোরবানি দেওয়া হবে এবং তা থেকে প্রাপ্ত মাংস কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। তালিকা অনুযায়ী ৯০ জন কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এই বণ্টনের আওতায় থাকবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ঈদের দিন যেন সুশৃঙ্খলভাবে কোরবানি ও মাংস বণ্টন করা যায়, সেজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি তালিকা অনুযায়ী সবার মধ্যে সঠিকভাবে মাংস পৌঁছে দিতে আমরা কাজ করছি।

তৌফিক হোসেন/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.