Type Here to Get Search Results !

বাকিংহাম প্যালেসে ড. ইউনূসকে স্বাগত জানালেন রাজা তৃতীয় চার্লস

কিং চার্লস তৃতীয় হারমোন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান উপলক্ষে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা চার্লস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

jagonews24

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

এ সফরের মাধ্যমে অধ্যাপক ইউনূস তার আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামাজিক ব্যবসার অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করছেন বলে মনে করা হচ্ছে।

এমইউ/এমআরএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.