Type Here to Get Search Results !

কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বোন নিহত

কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরচাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া (৪০) ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বোন রোকেয়া ও পারভীন আত্মীয়র বা‌ড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন। সেসময় কাঁঠালবাড়ীগামী দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জামান মানু/ইএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.