Type Here to Get Search Results !

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৪ বাংলাদেশিসহ ১১৪ বিদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ বাংলাদেশিসহ ১১৪ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি, আটজন ভারতীয়, নয়জন পাকিস্তানি, ২৮ জন নেপালি, আটজন ইন্দোনেশীয়, ১২ জন মিয়ানমারের নাগরিক, চারজন ভিয়েতনামি ও একজন কম্বোডিয়ান।

শুক্রবার (৩০ মে) জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এ তথ্য জানান।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

দাতুক মোহাম্মদ রুসদি জোর দিয়ে বলেন, রাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ কোনো নিয়োগকর্তা, ভবনের মালিক বা অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারী ব্যক্তির সঙ্গে আপস করবে না।

গত ২৮ মে রাজ্যের পাঁচটি জেলায় একযোগে ‘অপস মাহির’ নামে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে মোট ১২৮ বিদেশি ও চারজন স্থানীয় নাগরিককে আটক করা হয়।

বিএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.