Type Here to Get Search Results !

রাজধানীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীকে গণপিটুনি

রাজধানীর দক্ষিণখানে রাস্তায় প্রকাশ্যে শিল্পী বেগম (২৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী মো. তুহিন (৩২)। এ ঘটনায় উত্তেজিত জনতা নিহত নারীর স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের চালাবন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী দক্ষিণখানের চালাবন এলাকার ওলিও অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। বর্তমানে দক্ষিণখানের চালাবন এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন তুহিন-শিল্পী দম্পতি। তাদের সংসারের জান্নাত (৭) নামের একটি কন্যা সন্তান রয়েছে।

শিল্পী ভোলা জেলার দুলারহাট উপজেলার আবু বাকেরপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার মা-বাবা উত্তরখানের ফজির বাতান এলাকায় থাকেন।

ঘটনাস্থল থেকে ক্রাইম সিন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্বামীকে গ্রেফতার করেছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

টিটি/জেডএইচ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.