Type Here to Get Search Results !

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৫

গাজীপুরের জয়দেবপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। ভুক্তভোগীরা হলেন, সাইমা (৩০), পারভিন (৩৫), তানজিলা (১০), তাসলিমা (৩০) ও আয়ান (১)।

রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে ড্রেসিং চলছে।

এমএসএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.