Type Here to Get Search Results !

স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করা হোক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে একটা পরীক্ষা হয়ে যাক।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর শাসনগাছায় এক গণইফতারে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, পুকুর দখল শুরু হয়ে গেছে। যারা দখলবাজ চাঁদাবাজ তাদের হাত গুড়িয়ে দিয়ে পুলিশে দিন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এক খাপে দুই তলোয়ার যেমন থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এনসিপির সঙ্গে আওয়ামী লীগ থাকতে পারে না।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.