Type Here to Get Search Results !

ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ধৈর্যের পরিচয় দিয়েছি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কুমিল্লায় যতগুলো সংসদীয় আসন আছে, তার মধ্যে দেবিদ্বারকে জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবিদ্বারের আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলবো।

বুধবার (২৬ মার্চ) কুমিল্লার দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতের পরিবারের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় দশক ধরে মাদরাসাগুলোতে যে পড়াশোনা হয়েছে সেগুলোকে দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হতো। আলেমদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে তাদের। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি আমরা।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। তবু আমরা সম্প্রীতি বজায় রেখেছি, ভবিষ্যতে এভাবে এগিয়ে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রামপুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপির কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.