Type Here to Get Search Results !

দর বেঁধে দিয়ে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন

এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও সুগন্ধি চাল রপ্তানির সুযোগ উন্মুক্ত করলো সরকার। সুগন্ধি চালের রপ্তানিমূল্য ও রপ্তানির পরিমাণ নির্ধারণে গঠিত ১১ সদস্যের নতুন কমিটি বছরে সর্বমোট ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এ বিষয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে সুগন্ধি চালের রপ্তানিমূল্য ও রপ্তানির পরিমাণ নির্ধারণ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে বাংলাদেশ চাল রপ্তানিকারক সমিতি ও বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ হাজার টন সুগন্ধি চালের রপ্তানি কার্যক্রম ৬ মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে কমিটি। তবে বাপা ১ বছর সময় নিয়ে ৫০ হাজার টন চাল রপ্তানির দাবি করেছিল।

বাপা প্রতি কেজি চালের জন্য ১ দশমিক ৩০ মার্কিন ডলার দাম নির্ধারণের দাবি করলেও দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ দশমিক ৬০ ডলার।

সুগন্ধি চাল রপ্তানির অনুুমতি দেওয়ার সংশ্লিষ্ট তথ্যাদি খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে অবহিত করবে বাণিজ্য মন্ত্রণালয়।

চাল রপ্তানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগে আবেদন করে কোম্পানি অনুযায়ী অনুমোদন নেওয়ার এবং অনুমোদনের সঙ্গ উল্লিখিত শর্তাবলী অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.