Type Here to Get Search Results !

রসিকের সাবেক কাউন্সিলর হারুন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর মাহিগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যোগ করেন পুলিশ কমিশনার মজিদ আলী।

জিতু কবীর/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.