Type Here to Get Search Results !

সমঝোতা হয়নি, বুধবারও বন্ধ থাকতে পারে ট্রেন চলাচল

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে সোমবার (২৮ জানুয়ারি) প্রথম প্রহর থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তবে দিনভর দফায় দফায় বৈঠকে বসেও কোনো সমাধান, সমঝোতায় আসতে পারেনি রেল কর্তৃপক্ষ। এতে বুধবারও ট্রেন চলাচল বন্ধ থাকার আশংকা দেখা দিয়েছে।

রেলের কর্মচারীরা বলছেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এতে রেলযাত্রা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমরা ২৭ জানুয়ারি দিনগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর (রাত ১২টা ১ মিনিট) থেকে ট্রেন চালানো বন্ধ রেখেছি। ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলে হবে না। এটা নতুন কোনো বিষয় নয়, এটা ১৬২ বছর ধরে চলে আসছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ১৬২ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা তাদের (কর্তৃপক্ষ) বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই।

এনএস/এমএইচআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.