Type Here to Get Search Results !

ডিসেম্বর সংখ্যার প্রিন্ট কপি ও অনলাইন সংস্করণ প্রত্যাহার

মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‌‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিতর্কিত প্রবন্ধটির জেরে অনলাইন ও অফলাইন থেকে ২০২৪-এর ডিসেম্বর সংখ্যার সব কপি প্রত্যাহার করে নিচ্ছে বলে জানিয়েছে তারা।

বুধবার (২৯ জানুয়ারি) ছাত্র সংবাদের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডিসেম্বর ২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধ নিয়ে ছাত্র সংবাদ জানায়, ঐতিহ্যগতভাবে ছাত্র সংবাদ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর-২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত 'যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি' শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

ছাত্র সংবাদ থেকে জানানো হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ছাত্র সংবাদ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সব গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এএএম/এমএইচআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.