Type Here to Get Search Results !

বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত আলী ও তার স্ত্রী মিসেস কোহিনুর বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রবিউল ইসলাম বাদী মামলা দুটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত আলী
কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৯ হাসান ৬৭৫ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে ৪৯ লাখ ৪৭ হাজার ১৫১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন।

অন্যদিকে দ্বিতীয় মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত আলীর স্ত্রী মিসেস কোহিনুর বেগমের নামে দুদকের অনুসন্ধানে ১ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ১৫১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ মিলেছে। স্বামী স্ত্রী উভয়কেই দ্বিতীয় মামলার আসামি করা হয়েছে।

এসএম/কেএএ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.