Type Here to Get Search Results !

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানী ডেমরার একটি বাসায় মো. রিফাত খান (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস আত্মহত্যা করেছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই মো. রেজাউল করিম জানান, রিফাত কোনাপাড়ার একটি মাদরাসা থেকে কোরআনে হাফেজ পাস করে। আজ সন্ধ্যার দিকে মায়ের সাথে অভিমান করে সিলিং ফ্যানের হুকে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, আমরা দরজায় গিয়ে ডাকাডাকি করি। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি জানান, আমরা জানতে পেরেছি মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিফাত।

এমআরএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.