Type Here to Get Search Results !

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে ওভার ব্রিজের নিচে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবীর, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান।

এসময় বক্তারা, ২০০৬ সালে সংগঠিত লগি-বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং তাতে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে এলে কাউকেই ছাড় দেওয়া হবে না।


এম মাঈন উদ্দিন/জেডএইচ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.