Type Here to Get Search Results !

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মো. শাহনেওয়াজ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন আখতার জানান, আমার ভাই নারায়ণগঞ্জে একটি দোকানে কাজ করতেন। রাতে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ভেতরে গোলাগুলি হয়। ওই সময় আমার ভাই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.