Type Here to Get Search Results !

বিশেষ অভিযানে ৮ গডফাদারসহ ৭১ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ অভিযানে ২১ দিনে ৭১ জন শীর্ষ মাদক কারবারিসহ ৮৪৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ, চিকিৎসা ও পুনর্বাসন) মুহাম্মদ খালেদুল করিম এসব তথ্য জানান।

তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে ৭৬২টি মামলায় ৭১ জন শীর্ষ মাদক কারবারিসহ ৮৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুহাম্মদ খালেদুল করিম জানান, অভিযান পরিচালনাকালীন সময় ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, নয় রাউন্ড গুলি ও নয়টি বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়েছে।

এছাড়া নগদ ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।

টিটি/জেএইচ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.