Type Here to Get Search Results !

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে বেবিচক চেয়ারম্যান

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বুধবার (২৮ আগস্ট) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সিএমএইচে যান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সঙ্গে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (এটিএম) এবং সদস্য (নিরাপত্তা) উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.