Type Here to Get Search Results !

অন্তর্বর্তী সরকারে ব্যবসায়ীদের সমর্থন আছে: এ কে আজাদ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বের হয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করবো নতুন সরকার আইনশৃঙ্খলার পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনবে। যেসব ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে তদন্ত কমিটি ও বিশেষ আদালতের মাধ্যমে দায়ীদের বিচারের ব্যবস্থা করবে।

সরকারের প্রতি তিনি প্রত্যাশা রেখে আরও বলেন, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। এগুলো করার জন্য যতটুকু সময় প্রয়োজন তা ছাত্র জনতা ও রাজনীতিবিদদের দেওয়া উচিত।

এনএস/এমআইএইচএস



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.