Type Here to Get Search Results !

রাবার কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা এলাকায় একটি রাবার কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হাবিব (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের সহকর্মী গোলাম মোস্তফা বলেন, আমরা পোস্তগোলা এলাকায় একটি রাবার কারখানায় কাজ করছিলাম। টেবিল ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন হাবিব। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত হাবিব জামালপুরের দেওয়ানগঞ্জ থানাধীন উত্তর দামারিয়া গ্রামের আইয়ুব আলীর সন্তান। বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.